শিশু মুসাকে দেখতে গেলেন বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট

জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাত বছরের শিশু বাসিত খান মুসাকে দেখতে গতকাল শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।

গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ পাঁচ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছে শিশু মুসা। গতকাল তাকে দেখতে ঢাকা সিএমএইচে যান বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট। তিনি মুসার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পরম মমতায় শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন। শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত¡না দেন ও তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেই সঙ্গে দেশবাসীর প্রতি শিশুটির দ্রুত আরোগ্য লাভে দোয়া করার আহ্বান জানান।