ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শনিবার (৫ এপ্রিল) সড়ক অবরোধ করেছে এক্সেলসিওর স্যুজ নামে জুতা তৈরি কারখানার শ্রমিকরা। প্রায় পৌনে এক ঘন্টা অবরোধের পর পুলিশ ও সেনাবাহিনী তাদের সরিয়ে দেয়।
জানা যায়, সিইপিজেডে অবস্থিত এক্সেলসিওর স্যুজ লিমিটেডের ৪০জন শ্রমিককে ইতিপূর্বে ছাঁটাই করে মালিকপক্ষ। এ ঘটনার শ্রমিকরা এসে সিইপিজেড মোড়ে সড়কের ওপর অবস্থান নেয় এবং যানবাহন চলাচলে বাধা দেয়। প্রায় পৌণে এক ঘন্টা শ্রমিকরা সেখানে অবস্থান করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
শিল্প পুলিশ চট্টগ্রাম জোনের পুলিশ সুপার মো. সোলায়মান দেশ রূপান্তরকে বলেন, ‘শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেছি। মালিকপক্ষের সঙ্গেও আমরা কথা বলি। মালিকপক্ষ জানায়, অন্য শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার ও কারখানা ভাঙরের সঙ্গে জড়িত থাকায় তাদের যাবতীয় পাওনা মিটিয়ে ছাঁটাই করা হয়েছে। পরে আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।’