নিয়ন্ত্রণে এসেছে শাহবাগ ফুলের মার্কেটের আগুন

ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে লাগা আগুন। শনিবার (৫ এপ্রিল) রাত রাত ৯টা ৫৩ মিনিটে এ আগুন লাগে।

জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সংবাদমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে ১০টা ১ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে ৫টি ইউনিট গিয়ে গিয়েছে।

পরে ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে জানা গেছে, মার্কেট সংলগ্ন একটি গ্যাস বেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড এই মার্কেটে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।