দুমকিতে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু!

পটুয়াখালীর দুমকিতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে আছিয়া বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা সংলগ্ন পটুয়াখালী- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আছিয়া বেগম লেবুখালী পায়রা পয়েন্ট থেকে বাড়ি ফেরার পথে পটুয়াখালীগামী দ্রুতবেগের একটি মাইক্রোবাস চাপা দিয়ে দ্রুতই পালিয়ে যায়। এত ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, পরিবারের আপত্তির কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।  ঘাতক মাইক্রোবাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।