‘সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, নতুন রাজনৈতিক দল বাস্তবায়নকারীরা ঢাকায় বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন আর তৃণমূলে গিয়ে তাদের পুনর্বাসিত করছেন।

মতবিনিময় সভায় গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন।