রূপগঞ্জে দেশীয় পিস্তল-ম্যাগাজিনসহ কিশোর আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় পিস্তল ও ম্যগাজিনসহ এক কিশোরকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ-গন্ধর্বপুর সড়কের গাজী পাইপ কারখানার সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটক কিশোরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে। কিশোর রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রূপগঞ্জ থানা পুলিশ প্রতিদিনের ন্যায় গন্ধর্বপুর-কর্ণগোপ সড়কের টহল দেয়। আটক কিশোর পুলিশের টহল গাড়ি দেখে দৌড় দেয়। পরে পুলিশ তাকে আটক করে। তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।