দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে চান। এর মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মনে রাখতে হবে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আর ২৪-এর ছাত্র-জনতার বিপ্লব এক নয়।
শনিবার সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি উদ্যোগে জেদ্দার স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চল সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বিনিময়সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীদের মতো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহাম্মদ আলী মুকিবের আহ্বানে সৌদি প্রবাসীও রেমিট্যান্স শাটডাউন করেন। তারা পতিত স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছিল। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে।
এ ছাড়া দ্রুততম সময়ে সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান তিনি।
সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নোয়াখালী-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আব্দুল মান্নানের সভাপতিতে এবং প্রকৌশলী নুরুল আমিন ও আমিনুল ইসলামের যৌথ উপস্থাপনায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সি আই পি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, মহিন চৌধুরী, আশাবুদ্দিন, মুস্তাক আহামেদ, আলমগীর হোসেন, আলাউদ্দিন, সুলাইমান ভট্ট ভোট্ট, সাখাওয়াত হোসেনসহ সৌদি আরব বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পশ্চিমাঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি এম ওয়াই আলাউদ্দিন।
বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হানিছ সরকার উজ্জ্বল, এটিএন বাংলা সৌদি আরব প্রতিনিধ সাজিদুল ইসলাম, এনটিভি জেদ্দা প্রতিনিধ মাসুদ সেলিম, কিউ টিভি প্রতিনিধি রফিক চৌধুরী, বৈশাখী টিভির প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।