রাজবাড়ীতে মাইক্রোবাসের চাপায় প্রতিবন্ধী নারী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাইক্রোবাস চাপায় শাবানা আক্তার (৩০) নামে এক প্রতিবন্ধী নারী নিহত এবং পিংকি আক্তার নামে এক কিশোরী আহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত শাবানা স্থানীয় দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামুদ্দিন মোল্লারপাড়া গ্রামের গহের আলী প্রামাণিকের স্ত্রী। 

জানা যায়, ওই প্রতিবন্ধী নারী ক্যানেলঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গুরুতর আহত পিংকিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ‘ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’