শিরোপা জয়ের পথে ধাক্কা খেল লিভারপুল

আগের দিন আর্সেনাল-এভারটন ম্যাচ ড্র হওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভারপুলের আরও এগিয়ে যাওয়ার সুযোগ হয়। তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারলো না আর্না স্লটের দল। আজ রবিবার ফুলহ্যাম ৩-২ গোলে হারিয়েছে লিভারপুলকে।

লিগে চলতি মৌসুমে এটি অলরেডদের দ্বিতীয় হার। গেল সেপ্টেম্বরের পর প্রথম। অবশ্য হারের পরও শীর্ষেই আছে লিভারপুল। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩, সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬২। বাকি আছে আর ৭ ম্যাচ, ১১ পয়েন্টে এগিয়ে লিভারপুল।

ফুলহ্যামের মাঠে অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টারের দর্শনীয় গোলে ১৪ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। পরে ১৪ মিনিটের ঝড়ে সব হিসেব পাল্টে দেয় ফুলহ্যাম। ২৩ মিনিটে গোল শোধ দেন রায়ান সেসেগনন। ৩২ মিনিটে ব্যবধান বাড়ান অ্যালেক্স লোবি এর পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাগান রদ্রিগো মুনিজ। ৭২ মিনিটে এক গোল শোধ দেন লুইস দিয়াজ। শেষ পর্যন্ত ৩-২ ব্যধধান ধরে রেকে জয় পায় ফুলহ্যাম।