কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতু পর্ণা চাকমা ও আরচার সাগর ইসলাম। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায় দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার সঙ্গে আছেন সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতু পর্ণা চাকমা।
এই দুই বিভাগের বিজয়ীর নাম আগামী ১১ এপ্রিল রাজধানী একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। '
আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার।
পূর্নাঙ্গ মনোনয়ন তালিকা -
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতু পর্ণা চাকমা (ফুটবল), সাগর ইসলাম (আরচারি)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতু পর্ণা চাকমা (ফুটবল), নাহিদ রানা (ক্রিকেট)
বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ। বর্ষসেরা ফুটবলার: ঋতু পর্ণা চাকমা। বর্ষসেরা আরচার: সাগর ইসলাম। বর্ষসেরা অ্যাথলেট: জহির রায়হান। বর্ষসেরা দাবাড়ু : মনন রেজা নীড়। উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট)। বর্ষসেরা দল: অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল। সক্রিয় সংস্থা: শামস্-উল-হুদা ফুটবল একাডেমী, যশোর। বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ (হকি)। বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (ভারোত্তোলন)। তৃণমূল সংগঠক: বীরসেন চাকমা (রাঙামাটি)। সেরা সংগঠক: মো. ইমরুল হাসান (ফুটবল)। বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত