লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিটনেস ক্লাব উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এ ক্লাব উদ্বোধন করেন।
এ সময় তিনি বিভিন্ন রকম শরীরচর্চার মেশিনের ব্যবহার প্রদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
রাজীব কুমার সরকার বলেন, রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ফিটনেস ক্লাব করা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। উপজেলাভিত্তিক একই ভবনে আধুনিক পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাব বাংলাদেশে নজিরবিহীন। আমাদের ছেলেমেয়েরা যেন নেতিবাচক মনোভাব থেকে মুক্ত থাকে তার জন্য লাইব্রেরি খুবই প্রয়োজন। এখন থেকে স্থানীয় জনগণ বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে।