ভালুকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ময়মনসিংহের ভালুকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮এপ্রিল) বিকাল ৪টায় ভালুকার আঞ্চলিক সড়ক ভরাডোবা-ঘাটাইল সড়কের বান্দিয়া নামক স্থানে। নিহত মাহিম পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের সফি মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে মুড়ি বোঝাই একটি ট্রাক (বগুড়া ভ-১১-১৮২৪) কিশোরগঞ্জ যাওয়ার পথে উপজেলা বান্দিয়া এলাকার নাফকো ফার্মা লিমিটেডের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহিম গুরুতর আহত হন। আহত মাহিমকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা জানান, ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।