কক্সবাজারের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আবুল হোসেন প্রকাশ আবু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টায় তার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মো. হোসেন বলেন, ‘আমাদের সাথে একই গ্রামের প্রতিবেশী মো. হোসেন ও তার ছেলেদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে মো. হোসেন ও তার ছেলেরা আমাদের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে আমার ভাই আবুল হোসেন আবু কে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পেয়েছি মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’