বগুড়া সদরের পীরগাছা এলাকা বালুবোঝাই ট্রাকচাপায় মো. প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার এসআই আনিছুর রহমান।
নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের মো. রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিন্স প্রাইভেট শেষে সাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই আনিছুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।