ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। জেলার সরাইল ও বিজয়নগর উপজেলায় পৃথক এ দূর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার সকালে ৯ এপ্রিল) সরাইলের কুট্টাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল হোসেন (২৭) নামে একজন মারা যান। ঝিনাইদহ জেলার সদর উপজেলার আব্দুল আজিজের ছেলে রাসেল একটি ট্রাকের চালক ছিলেন।দুর্ঘটনায় দুই ট্রাকে থাকা আরো তিনজন আহত হন।
গত মঙ্গলবার রাতে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় গাড়ি চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ফয়সাল (২৭) নিহত হয়েছেন। ফয়সালের বাড়ি সরাইল উপজেলায়। তবে ফয়সালের অটোরিকশাকে কোন গাড়ি চাপা দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।