গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন।
আজ বুধবার দুপুরে নগরীর শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালি টাওয়ারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের পরিচালক সলিম মুন্সী, সহসভাপতি তৌহিদুল আলম পলাশ, বাড্ডা থানা সভাপতি শাকিল আহমেদ, সেক্রেটারি হালিম, কাইয়ুম, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, ভাটারা থানা সেক্রেটারি মোহাম্মদ সেতু ,মহানগর উত্তর সদস্য সোহেল আহমেদ টুটুল ও জামান উদ্দিন প্রমুখ।
মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধনে সবার মুখে ছিল একটাই স্লোগান 'বন্ধ হোক এ নারকীয় গণহত্যা'।