সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লালগালিচা সরিয়ে নেওয়া নির্দেশ দেন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। এতে রেগে গিয়ে পুলিশ কমিশনার রেজাউল করিমকে বলেন, এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছো? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারতেছো না।
পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, কিন্তু তাদের তো দিতেও হবে কিছু। আপনারা এই বিষয়ে কথা বলবেন। অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে। যে যাই বলুক রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে না?