সাভারে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে গুলি করে ছিনতাইকৃত তিনটি ইঞ্জিন চালিত ট্রলার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভাটিরচর এলাকার নদী থেকে ট্রলারগুলো উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার বিকেলে সাভার পৌরসভার কাতলাপুর বংশী নদীর মিলনঘাট এলাকা থেকে প্রকাশ্যে গুলি করে ট্রলারগুলো ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ঘাটের ইজারাদার কামরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় রাতেই একটি লিখিত অভিযোগ করেন।
সাভার মডেল থানার ওসি ছাত্রদল কর্মী অন্তরসহ তার অনুসারীর বুধবার সন্ধ্যায় চাঁদার দাবিতে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্ঠি করে তিনটি ট্রলার নিয়ে যায়। ঘটনার পর পর আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রলারের অবস্থান জানতে পেয়ে বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভাটিরচর এলাকা থেকে ট্রলারগুলো উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা অত্যন্ত তৎপর রয়েছি। শিগগিরই ট্রলার লুটকারী আসামিদের গ্রেপ্তারসহ অস্ত্রগুলো উদ্ধার করে সক্ষম হবো।
উল্লেখ্য, কয়েকদিন আগে ছাত্রদল কর্মী অন্তরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ঘাটের ইজারাদার কামরুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপরাগতা জানানোয় বুধবার বিকেলে সন্ত্রাসী অন্তরের নেতৃত্বে মোর্শেদ খান, মোশারফ খান, হৃদয় ও রনি খানসহ ৮-১০ জনে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা মারধর করে ৮ লাখ টাকা মূল্যের তিনটি ট্রলার লুট করে নিয়ে যায়।