বাউবির এসএসসি পরীক্ষা শুরু আজ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি-২৫ প্রোগ্রামের পরীক্ষা আজ শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯৮টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩৪ হাজার ২৫৪ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ২২ হাজার ৩৫৩ জন পুরুষ এবং ১১ হাজার ৯০১ জন নারী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্র ও শনিবার সকাল ও বিকেলে হবে। আগামী ৯ মে শুক্রবার পরীক্ষা শেষ হবে।

ওই বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে। বিস্তারিত বাউবির ওয়েবসাইট িি.িনড়ঁ.ধপ.নফ থেকে জানা যাবে।