শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। আগামী ৩ দিনের মধ্যে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক নোটিশে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ১৩ এপ্রিলের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
তবে এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে অভিযুক্ত আব্দুস সামাদ দেশ রূপান্তরকে বলেন, আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখলাম, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করছি।