গর্ত খুঁড়ে উদ্ধার করা হলো গলিত মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী, ৪ বছরের ছেলেসন্তান ও জেঠাসকে হত্যার পর লাশ খন্ডবিখন্ড করে বস্তায় ভরে মাটির নিচে পুঁতে রাখে ইয়াছিন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে গর্ত খুঁড়ে অর্ধগলিত তিনটি লাশ উদ্ধার করে পুলিশ। তিনজনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় হত্যার শিকার লামিয়ার স্বামী মাদক ব্যবসায়ী ইয়াছিনকে। নৃশংস এ ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকার খলিল হাজির দ্বিতল বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে গত ৭ এপ্রিল রাতে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। 

নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া পুকুরপাড় এলাকার মৃত আব্দুস ছামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), লামিয়া আক্তার (২২) ও লামিয়া আক্তারের ছেলে আব্দুল্লাহ হাবিব (৪)।

স্থানীয়রা জানায়, দেড়টার দিকে খলিল হাজির বাড়ির সামনে রাস্তার পাশে অন্য একটি বাড়ির পেছনে দেয়ালের পাশে মাটির নিচ থেকে মানুষের একটি হাতের কিছু অংশ দেখতে পাওয়া যায় । সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তখন থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মাটি খুঁড়তেই একে একে বের হয়ে আসে খ-বিখ- তিন জনের মৃতদেহ। স্বপ্না আক্তার ও লামিয়ার মাথা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় ছিল আর শিশু আব্দুল্লাহ হাবিবের লাশ খ-িত ছিল না। তবে তিনটি লাশই ছিল বস্তায় ভরা।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খন্ডবিখন্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।