নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ১

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া নামক এলাকায় একটি বাড়িতে অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে দিল মোহাম্মদ রায়হান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র (শটগান), ৩ রাউন্ড তাজা গোলা ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে জব্দকৃত অস্ত্র ও গোলাসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। আইএসপিআর