বিচারক সংকট থাকবে না: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্প দিন হলো আসছি। নিয়োগ দিতেও সময় লাগে। বিচারক সংকট থাকবে না। আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবিলা করে যাবো। শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবানের চীফ জুডিসিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. জামিউল  হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা দায়রা জজ বেগম জেবুন্নাহার আয়শা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবালসহ বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তা। 

আইন উপদেষ্টা বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে দিয়ে দেয়া যায় কিনা সে বিষয়টি এখন চিন্তার পর্যায়ে আছে। সিদ্ধান্ত হয়নি। সালিশ না হলে তখন কোর্টে আসবে। এর ফলে কোর্টের উপর চাপ কমবে।

পরে উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে বান্দরবান জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক এক আলোচান সভায় যোগ দেন।