গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহকে বিচ্ছিন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মূলত মোরাগ করিডোর নির্মাণ শেষ হওয়ায় উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এ শহর গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিবৃতিতে আইডিএফ জানায়, রাফাহ ও খান ইউনিসকে পৃথক করার উদ্দেশ্যে দক্ষিণ গাজায় ‘মোরাগ করিডোর’ নির্মাণ শেষ হয়েছে।
আইডিএফের দাবি, গত দেড় সপ্তাহ ধরে অভিযানে তারা কয়েক হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ রুটসহ হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করেছে।
কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রভাষক রবার্ট গিস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেন, মোরাগ করিডোর আসলে হামাসকে সীমাবদ্ধ করার উদ্দেশ্যে ও গাজাকে নিয়ন্ত্রণ করার দীর্ঘমেয়াদী ইসরায়েলি কৌশলের অংশ।