রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রবিবার বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে কখনো কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া পশ্চিম কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কখনো কখনো এই বাতাসের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার রূপ নিতে পারে বলে জানানো হয়েছে।
আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলেও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।