জামালপুর পৌর শহরে ছেলে মোহাম্মদ মঞ্জু মিয়ার (৩০) বিরুদ্ধে দা দিয়ে কুপিয়ে মা মঞ্জিলা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জিলা বেগম (৬৫) পৌর শহরের চন্দ্রা এলাকার তোতা মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে।
ঘটনার সময় শেখ ফরিদ (৪৫) নামে আরও এক গাছ ব্যবসায়ী আহত হন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জিলা বেগম বাড়ির একটি পুরাতন গাছ শেখ ফরিদের গাছে বিক্রি করেন। তিনি ওই গাছ কাটতে আসেন। এ সময় প্রথমে গাছ কাটতে বাঁধা দেন মঞ্জু মিয়া। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মা মঞ্জিলা দুজনকে থামাতে যান। এ সময় মঞ্জু মিয়া তার মা ও শেখ ফরিদকে দা দিয়ে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মা মঞ্জিলা বেগমের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত শেখ ফরিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, গাছ টাকা নিয়ে এই হত্যাকান্ড। ছেলেকে ধরতে
পুলিশের অভিযান চলছে।