মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে চান : সুয়ারেজ

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলুক এমনটি তার ভক্ত-সমর্থক এমনকি আর্জেন্টিনা দলও চায়। তবে কোচ লিওনেল স্কালোনি বলে এসেছেন, মেসির ২০২৬ বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নির্ভর করছে তার নিজের উপরই। মেসি এ নিয়ে সরাসরি এখনও কিছু জানাননি। তবে মেসির বন্ধু লুইস সুয়ারেজ বললেন, মেসি ২০২৬ বিশ্বকাপে খেলতে চান।

মেসি ও সুয়ারজের বন্ধুত্বের কথা ফুটবল দুনিয়াতে কারও অজানা নয়। দুজনে একসঙ্গে বার্সেলোনাতে খেলেছেন। এখন একসঙ্গে ইন্টার মায়ামিতে খেলছেন। উরুগুয়ান তারকা সুয়ারেজ এল পাইস কে সুয়ারেজ মেসির বিশ্বকাপ খেলা নিয়ে বলেন, 'আমরা কথা বলি (এনিয়ে) মজা করে, অনেকবার। আগামী বছরের বিশ্বকাপে তার (মেসি) খেলার ইচ্ছা আছে। অবশ্যই জাতীয় দল থেকে দূরে থাকায় সেই ইচ্ছা তার চেয়ে আমারটা মলিন হয়ে গেছে। তবে আমরা এনিয়ে (অবসর) এখনও কোনও কথা বলিনি।'

সুয়ারেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন গেল বছরের সেপ্টেম্বরে।

যখন সুয়ারেজকে পাল্টা প্রশ্ন করা হয়, মেসি তাকে বলেছেন কিনা যে তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন। একটু থেমে সুয়ারেজ বললেন, 'না, না, না। আমি তাকে জিজ্ঞাসাও করিনি। আমি জানি সে কী পছন্দ করে এবং সেজন্য আমি এসব নিয়ে তার কাছে জানতে চাইনি। সময় বলে দেবে।'

আরেকটি বিশ্বকাপ ঘনিয়ে আসছে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ব্রাজিলকে হারিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।