‘উৎস বাংলাদেশ’ ও টেলিটক বাংলাদেশ লিমিটেড মধ্যে চুক্তি স্বাক্ষরিত

টেলিটক বাংলাদেশ লিমিটেডর কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুর নিরাপদ, সুরক্ষিত, সুখী এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সমান অধিকারের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া এনজিও ‘উৎস বাংলাদেশ’ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে মঙ্গলবার (১৫ এপ্রিল) একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তির প্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে উৎস বাংলাদেশ -কে ভয়েস ও ইন্টারনেট সেবা সহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা প্রদান করবে। 

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উৎস বাংলাদেশের পক্ষে মাহমুদা আক্তার মাহমুদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে  মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত-মহাব্যবস্থাপক (বিক্রয় এবং বিপণন) চুক্তি স্বাক্ষর করেন। উৎস বাংলাদেশের পক্ষে নীলিমা আক্তার মজুমদার, জ্যেষ্ঠ-ব্যবস্থাপক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে নীলমণি আইচ, উপ-মহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।