ফরাজী হাসপাতালে ছাড় পাবেন আইএফআইসি ব্যাংক কর্মীরা

ব্যাংক আইএফআইসি ও ফরাজী হাসপাতাল লিমিটেডের মধ্যে গতকাল একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের গ্রাহক এবং কর্মী ও তাদের পরিবারের সদস্যরা ফরাজী হাসপাতালে বিশেষ ছাড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা পাবেন। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই ফেরদৌসি বেগম ও ফারাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম মোক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি