দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক মহাপরিচালক জানান টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি ব্রিটেনে বসবাস করলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে তিনি অনিয়ম আর দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০০০ সালে গুলশানে সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিংয়ের নামে হস্তান্তর করার ব্যবস্থা করেন টিউলিপ। বিনিময়ে একটি বিলাশবহুল ফ্ল্যাট বাগিয়ে নেন।