ঢাকায় খুব ভালো লাগছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। তিনি বলেছেন, ঢাকায় এসে আমি খুশি। আমার খুব ভালো লাগছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের আমনা বালুচ বলেন, আলোচনা খুব চমৎকার হয়েছে।
বাংলাদেশের খাবার, এখানে শপিং কেমন হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত দুদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন আমনা বালুচ। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন। আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।