দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্রিজ বিশ্বকাপ বাছাই পর্বে জর্ডানের বিপক্ষে সেমিফাইনালে জিতে ইন্টারন্যাশনাল ব্রিজ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। এই দলে বাংলাদেশ কৃষি ব্যাংকের গর্বিত দুই সদস্য হলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন এবং বনানী কর্পোরেট শাখা, ঢাকার উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুজ্জামান সোহাগ।
চলতি বছরের আগস্টে ডেনমার্কে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ হতে বাংলাদেশ টিমকে অভিনন্দন।