বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এএনএফআরইএল) থাইল্যান্ড প্রতিনিধির একটি দল। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এএনএফআরইএলের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। চার সদস্যের বাকি তিনজন হলেন বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মায়াবতী, প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ারথনা, প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, এক ঘণ্টা ১০ মিনিটের এই বৈঠকে বাংলাদেশে আগামী নির্বাচন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।