ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি'র রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের 'বিজনেস রিভিউ মিটিং' শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও মো. কাউসার-উল-আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রোকন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের রাজশাহী অঞ্চল প্রধান মো. শফিকুল আলম। দিনব্যাপী এ বিজনেস রিভিউ মিটিংয়ে রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই সভায় ব্যাংকের গ্রাহকসেবা, ডিপোজিট, বিনিয়োগ, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যসহ সার্বিক ব্যবসায় পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল মান্নান ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণমূখী সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ম্যানেজারদের পরামর্শ দেন। তিনি শরীয়াহর উদ্দেশ্যের আলোকে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরীকে প্রাধান্য দিয়ে স্থানীয় ডিপোজিট স্থানীয়ভাবে বিনিয়োগ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া তিনি শরীয়াহ পরিপালন, সুশাসন বাস্তবায়ন এবং কর্মকর্তাদের নৈতিকমান, জ্ঞানগত উৎকর্ষতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।