ঢাবিতে রিজওয়ানা

আমরা প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়তে চাই

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গাড়ির হর্ন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্র্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’ কর্মসূচির সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা ক্যাম্পাসগুলোকে সুন্দর হিসেবে গড়ে তুলতে চাই। ক্যাম্পাসগুলো সুন্দর ও শিক্ষার্থীরা সচেতন হলে আস্তে আস্তে দেশের মানুষও সচেতন হবে। আমাদের পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে অভ্যস্ত হতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত’ ঘোষণা করতে চাই। এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।