হেমাটোলজি সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের ২০২৫-২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও বৈজ্ঞানিক অধিবেশন গত ১৮ এপ্রিল রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান। ২০২৫-২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. মো. আদনান হাসান মাসুদ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেমাটোলজি বিষয়ে খ্যাতনামা চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। নবনির্বাচিত কমিটির নেতারা তাদের দায়িত্ব গ্রহণ করে ভবিষ্যতে হেমাটোলজিবিষয়ক চিকিৎসা, গবেষণা এবং জনসচেতনতায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখার অঙ্গীকার করেন। বৈজ্ঞানিক অধিবেশনে হেমাটোলজির সাম্প্রতিক অগ্রগতি, রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে রক্ত রোগ-সংক্রান্ত গবেষণা ও চিকিৎসা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি