রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে পুঠিয়ার উপজেলার শিলমাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো সাইফা (৭) ও হামিদা (৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সাইফা ও হামিদা দুপুরে খেলা করছিলো। কোন একসময় খেলার ছলে বাড়িতে থাকা ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ তারে হাত দেয়। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।