চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে । রবিবার (২০ এপ্রিল) দুপুরে বাঁশখালী থানা পুলিশের এসআই কামরুল হাসান কায়কোবাদ, এসআই মো. মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার উত্তর জলদীর মো. মোস্তফা আলীর পুত্র মো. বেলাল (৩৫) এবং চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২ নং ওয়ার্ড এলাকার আবু তাহেরের পুত্র
আলা উদ্দিন প্র. কালু (৩০)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশের নিয়মিত অভিযানে নাশকতা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয় ।