ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে (শায়খে চরমোনাই) বরিশালের ‘জনগণের মেয়র’ হিসেবে ঘোষণার দাবিতে গণমিছিল করেছে সর্বস্তরের মানুষ।

গতকাল রবিবার সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার হল থেকে গণমিছিল শুরু হয়ে ফজলুল হক অ্যাভিনিউ হয়ে বরিশাল কোর্টের সামনে এসে শেষ হয়। সেখানে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মিছিলটি জনসমাবেশে পরিণত হয়। অংশগ্রহণকারীরা ‘শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণা করো’Ñ এই দাবিতে নানা সেøাগান দেন।

গণমিছিলে শুধু মুসলিম নয়, হিন্দু ধর্মাবলম্বী কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও শায়খে চরমোনাইয়ের প্রতি সমর্থন জানানো হয়। তারা বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করতে একজন যোগ্য নেতৃত্ব প্রয়োজন, শায়খে চরমোনাই সেই নেতৃত্ব দিতে সক্ষম।’

এর আগে, গত ১৭ এপ্রিল মুফতি ফয়জুল করিম ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন। মামলায় তিনি নির্বাচনের প্রকৃত ফলাফল অনুযায়ী তাকে বিজয়ী ঘোষণা করার দাবি জানান। গতকাল ছিল মামলার প্রথম শুনানির দিন, তবে আদালত তা পিছিয়ে ২৪ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছে।