কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই এল ক্লাসিকোর রেফারি চূড়ান্ত করা হয়েছে। ম্যাচটি পরিচালনা করবেন স্প্যানিশ রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া।
সেভিয়ায় স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনাল হবে আগামী শনিবার। রেফারিং ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার এল ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন বুর্গোস বেনগোচেয়া।
এর আগে তার পরিচালনা করা তিন এল ক্লাসিকোর প্রথমটি ছিল ২০১৭ সালে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগ। এরপর ২০২৩ সালে সুপার কাপের ফাইনালে ও একই মৌসুমে বার্সেলোনার মাঠে লা লিগার ক্লাসিকোয় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন।
কোপা দেল রেতে রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা, তৃতীয় সর্বোচ্চ ২০ বার জিতেছে রিয়াল মাদ্রিদ।