ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ ১২টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।