ময়মনসিংহে ফেড. কাপ ফাইনালে বৃষ্টির হানা

ফেডারেশন কাপের ফাই্নালের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। চতুর্থ মিনিটে শিরোপাধারী বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন আর্জেন্টাইন হুয়ান লেসকানো। ১৫ মিনিটে সেই গোল শোধ দেন আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের প্রথমভাগটা হয়েছে সেয়ানে সেয়ানে।

এই ফাইনালে আবাহনী নেমেছে ১৩তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। আর বসুন্ধরা কিংসের চোখ চতুর্থ শিরোপায়। ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন সায়মন হাসান। তাই কার্ডের ছিল ছড়াছড়ি। প্রথমার্ধে মোট আটটি হলুদ কার্ড প্রদর্শন করেছেন কড়া এই রেফারি। চারটি করে সমানভাগে ভাগ করে নিয়েছেন দুই দলের চারজন করে ফুটবলার। উত্তেজনা ছড়ানো এই ম্যাচ প্রায় পাঁচ মিনিট বন্ধ থেকেছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৃষ্ট সংঘর্ষে।

 

বসুন্ধরা কিংসের জার্সিতে খেলতে নেমে প্রথম গোল পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো। ষষ্ঠ মিনিটে সাদউদ্দিনের ফ্রি-কিকে নিখুঁত হেডে গোল করেন রিয়াল মাদ্রিদ যুব দলের এই ফুটবলার। তবে ১৫ মিনিটে নাইজেরিয়ান এমেকা ওগবাহর থালায় সাজানো পাসে গোলের আনুষ্ঠানিকতা সেড়ে আবাহনীকে সমতায় ফেরান অভিজ্ঞ মোহাম্মদ ইব্রাহিম।