ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য ওআইসি-কমসটেকের উপদেষ্টা করা হয়েছে। অ্যাক্রিডিটেশন কাউন্সিলের খ-কালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে স্বীকৃত। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন এবং ডিজিটাল সিস্টেম, মাইক্রোপ্রসেসর অ্যাপ্লিকেশন, ডেটা যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য সুরক্ষা এবং ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে ব্যাপক গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত।
ওআইসির একটি বিশেষায়িত কমিটি, কমস্টেক, বিজ্ঞান, প্রযুক্তি, উচ্চশিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার দায়িত্বপ্রাপ্ত। এর লক্ষ্য কৌশলগত কর্মসূচি, প্রশিক্ষণ উদ্যোগ এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিকে চালিত করে এমন ওআইসি রেজল্যুশন বাস্তবায়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা। কমসটেকে তার নিয়োগ বৈজ্ঞানিক উন্নয়নের অগ্রগতি এবং ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রতি তার অটল প্রতিশ্রুতিরই প্রমাণ। বিজ্ঞপ্তি