প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি। আজ বুধবার দোহার একটি হোটেলে বৈঠককালে তারা ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল-থানি আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।
বুধবার প্রধান উপদেষ্টা ‘জোরপূর্বক বাস্তুচ্যুত লোকজনের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ-রোহিঙ্গাদের ঘটনা’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন। দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ছাড়া স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার শীর্ষ সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা বাংলাদেশে আনার জন্য সহযোগিতার চূড়ান্ত পদক্ষেপগুলো তাদের আলোচনায় স্থান পেয়েছে।