কমিউনিটি ক্লিনিকের সেবা সমন্বয় করতে চায় সরকার

দেশের কমিউনিটি ক্লিনিকের সেবার মান সমন্বয় করা হবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেছেন, এখানে সেবা দেওয়ার ক্ষেত্রে দ্বৈততা লক্ষ করা গেছে। কমিউনিটি ক্লিনিকগুলোয় সেবার সমন্বয় করতে চায় সরকার।

গতকাল বৃহস্পতিবার চিকিৎসক সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চিকিৎসক সপ্তাহ উদযাপন পরিষদ, প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি, মেডিসিন ক্লাব, প্ল্যানেটরি হেলথ একাডেমিয়াসহ ১০টি সংগঠন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। চিকিৎসক সপ্তাহের প্রতিপাদ্য ‘বাংলাদেশ বিনির্মাণে দরকার চিকিৎসা খাতে সংস্কার’।

স্বাস্থ্য খাতবিষয়ক সংস্কার কমিশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির কো-চেয়ার ডা. ফয়সাল বিন সালেহ।