আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ আটক ৩ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন মো. পলাশ (৩০), হেলাল মিয়া (৩৫) ও মো. কাউছার (৪৫)। পলাশ ও হেলালের বাড়ি কুমিল্লার কোতোয়ালী এলাকায় এবং কাউছারের বাড়ি পৌরসভার মসজিদ পাড়ায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুমার নামাজের পর উপজেলার মসজিদ পাড়ার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় একটি ব্যাগে রক্ষিত চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি তাদের নিকট থেকে জব্দ করে পুলিশ। প্রতিপক্ষকে ফাসানোর জন্য এই গুলি কুমিল্লা থেকে আটকদের মাধ্যমে আখাউড়ায় আনা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন। তবে ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি জানিয়েছেন।