৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছাত্র ইউনিয়নের

‘কোথাও আঘাত ছাড়া অগগ্রসর সূর্যালোক নেই’ এই সেøাগান নিয়ে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়।  দিনটি উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও শোভাযাত্রা বের করেন সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় সংগঠনের প্রাক্তনদের নিয়ে হয় পুনর্মিলনী।

সমাবেশে ছাত্র ইউনিয়নের মাহির শাহরিয়ার রেজা বলেন, গত ৫৪ বছরে বাংলার শাসকরা মানুষের স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। স্বৈরাচার পতনের পর গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন জন্ম নিলেও বর্তমান সরকার সেই চেতনার পরিপন্থী পথে হাঁটছে।

তিনি বলেন, আমরা গত জুলাই-আগস্টে পরাক্রান্ত স্বৈরাচার শেখ হাসিনাকে পরাভূত করেছি। আমাদের স্বপ্ন ছিল স্বৈরাচার পতনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তর ঘটবে। একটি শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশের পথে আমাদের যে যাত্রা,  সেই যাত্রা আমরা শুরু করতে পারব। কিন্তু ৫ আগস্টের পর থেকে আমরা দেখতে  পেয়েছি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে যেমন বিপরীত পথে চলা শুরু করেছিল, ঠিক একইভাবে জুলাই অভ্যুত্থানের পরেও তার চেতনার পরিপন্থী পথে চলা শুরু করেছে।

এরপর স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পুনর্মিলনীতে প্রাক্তন নেতাকর্মীদের স্মৃতিচারণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল।