এবার হজের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ২০ ভাষায়

পবিত্র হজের সময় ঘনিয়ে এসেছে। ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। সৌদি আরব কর্র্তৃপক্ষ হজের শেষ সম্পন্ন করছে। এই ধারাবাহিকতায় এবার হজের খুতবা কতটি এবং কী কী ভাষায় অনুবাদ করা হবে জানিয়েছে দেশটি। গতকাল শনিবার দেশটি জানায়, ১৪৪৬ হিজরির পবিত্র হজের খুতবা ২০টি ভাষায় অনুবাদ করা হবে। সেই ভাষাগুলো হলো

১. ইংরেজি; ফ্রেঞ্চ; মালয়; উর্দু; ফারসি; চাইনিজ; তুর্কি; রাশিয়ান; হাউসা; বাংলা; সুইডিশ; স্প্যানিশ; সোয়াহিলি; আমহারিক; ইতালিয়ান; পর্তুগিজ; বসনিয়ান; মালায়লাম; ফিলিপিনো এবং জার্মান।

হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৯ জিলহজ মক্কার অদূরে আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরায় হজের ইমাম আরবিতে খুতবা পাঠ করেন। একসঙ্গে সেই খুতবা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এবার চাঁদ দেখাসাপেক্ষে ৫-৬ জুন হজ পালিত হতে পারে।