পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংস জব্দ কোস্ট গার্ডের

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৯০ কেজি হরিণের মাংসসহ একটি বোট জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা বরগুনার পাথরঘাটা থানার বিষখালী নদীসংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে ৯০ কেজি হরিণের মাংসসহ বোটটি জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজ্ঞপ্তি