আইন মন্ত্রণালয়ের বিবৃতি

উপদেষ্টাকে নিয়ে ‘নিউজ অ্যারেনা’র প্রতিবেদন মিথ্যা

‘নিউজ অ্যারেনা ইন্ডিয়া’ নামে অনলাইন পোর্টালে ‘জম্মু-কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে শীর্ষ লস্কর-ই- তৈয়বা  অপারেটিভের সাক্ষাৎ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা, মানহানিকর ও অদায়িত্বপূর্ণ বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। গত শুক্রবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘ওই প্রতিবেদনে দাবি করা হয় যে, সাম্প্রতিক জম্মু-কাশ্মীরের পেহেলগ্রামে হত্যাকা-ের পর লস্কর-ই- তৈয়বার একজন শীর্ষস্থানীয় সদস্যের সঙ্গে আইন  উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। যা সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতাবিবর্জিত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘হেফাজতে-ইসলাম নেতাদের ভুলভাবে চিহ্নিতকরণ করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আইনের মধ্যে কাজ করা ইসলামিক  স্কলার ও সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিরা হেফাজতে ইসলামের নেতা, যারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত নন।’